Privacy Policy
Updated on 27 January, 2026
CHINAONLINEBD.COM এ আপনাকে স্বাগতম। আমরা আমাদের ওয়েবসাইট ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষায় সদা তৎপর এবং তাই আপনাদের তথ্যের গোপনীয়তা রক্ষায় আমরা একটি গোপনীয়তা নীতিমালায় প্রকাশ করছি যেখানে আমরা কিভাবে আপনাদের গোপনীয়তা রক্ষা করবো তার বিস্তারিত ভাবে বর্ণণা করা হয়েছে। এই নীতিমালায় আমরা কিভাবে আপনার তথ্য সংগ্রহ ও ব্যবহার করি, কিভাবে আমরা আপনার ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করি তারও বিস্তারিত বর্ণনা রয়েছ। আমরা শুধুমাত্র আমাদের ওয়েবসাইট ব্যবহার করে অর্ডার করতে যে তথ্যগুলো প্রয়োজন সেই তথ্যগুলোই সংগ্রহ করে থাকি। বিস্তারিত জানতে অনুগ্রহ করে সময় নিয়ে গোপনীয়তা নীতিমালাটি পড়ুন।
ব্যক্তিগত তথ্য
আপনি যখন আমাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করেন তখন আপনার ফোন নাম্বার নেয়া হয়। পরবর্তীতে আপনি যখন অর্ডার দিতে যান তখন আপনার নাম, ফোন নাম্বার, ইমেইল এড্রেস, ঠিকানা এবং অনলাইন পেমেন্টের ক্ষেত্রে আপনার কার্ড সংক্রান্ত তথ্য নেয়া হয়। আপনার যাবতীয় তথ্য আমরা নিরাপদ ও সুরক্ষিত সার্ভারে সংগ্রহ করি এবং SSL সার্টিফিকেট, ম্যালওয়ার স্ক্যান, হ্যাক স্ক্যান ইত্যাদি সিকিউরিটি টুলসের মাধ্যমে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে থাকি।
লেনদেন সংক্রান্ত তথ্য
অনলাইন লেনদেনের ক্ষেত্রে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের ব্যবহার বৃদ্ধির সাথে সাথে প্রতারক চক্রের সংখ্যাও বেড়ে চলেছে। তাই আপনার তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা বাংলাদেশের সবচেয়ে সিকিউরড ও ইউজার ফ্রেন্ডলি পেমেন্ট গেটওয়ে SSLCOMMERZ ব্যবহার করি। পেমেন্টের সময় আপনাকে সরাসরি SSLCOMMERZ পেজে পাঠানো হয়, ফলে আপনার কার্ডের তথ্য আমাদের সার্ভারে সংরক্ষিত হয় না। এছাড়াও নিজস্ব বিকাশ পেমেন্ট গেটওয়ের মাধ্যমে নিরাপদ লেনদেনের সুবিধা রয়েছে।
তথ্য সরবরাহ
আমরা আপনার ব্যক্তিগত তথ্য অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে প্রদান করি না। শুধুমাত্র পণ্য ডেলিভারির জন্য কুরিয়ার সার্ভিসকে প্রয়োজনীয় তথ্য দেয়া হয়। আইন প্রয়োগকারী সংস্থা প্রয়োজনে তথ্য চাইলে আমরা আইন অনুযায়ী তা দিতে বাধ্য থাকবো।
কুকিস
কুকিস হলো ছোট ফাইল যা আপনার সম্মতির মাধ্যমে আপনার ডিভাইসে সংরক্ষণ করা হয়। এর মাধ্যমে আমরা ব্রাউজার চিনতে পারি এবং ভবিষ্যতে আরও ভালো অভিজ্ঞতা দিতে পারি। ওয়েবসাইট ব্যবহারের পরিসংখ্যান বিশ্লেষণে আমরা গুগল অ্যানালিটিক্স ব্যবহার করি।
গোপনীয়তা নীতিমালা পরিবর্তন
ChinaOnlineBD.com যেকোনো সময় এই গোপনীয়তা নীতিমালা পরিবর্তনের অধিকার সংরক্ষণ করে। পরিবর্তন হলে তা এই পেজে প্রকাশ করা হবে।
আপনার সম্মতি
আমাদের ওয়েবসাইট ব্যবহার করার মাধ্যমে আপনি এই গোপনীয়তা নীতিমালায় সম্মতি প্রদান করছেন। কোনো প্রশ্ন থাকলে আমাদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
Head office:
House - 07, Road - 2/A, Sector - 4, Uttara, Dhaka - 1230
Email:
Phone:
+8801811677154
